বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেনে বন্দুক হামলায় ১০জন নিহত

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

সুইডেনে বন্দুক হামলায় ১০জন নিহত

সুইডেনের কেন্দ্রীয় একটি স্কুলে বন্দুক হামলায় সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তন ১০ জন নিহত হয়েছেন। এই হামলার ঘটনা ঘটে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে। এ ঘটনাকে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন “সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণহত্যা” বলে বর্ণনা করেন।

পুলিশ জানায়, হামলাকারী একজন পুরুষ এবং নিহতদের মাঝে তাকেও পাওয়া গেছে। তবে এর আগে তার কোনো অপরাধের ইতিহাস ছিল না। তাৎক্ষণিকভাবে এই হামলা একাই চালিয়েছেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ এর আগে সতর্ক করে দিয়েছিল মৃতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে অন্তত চারজনের অস্ত্রোপচার চলছে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল যে পাঁচজনকে গুলি করা হয়েছে এবং ঘটনাটি হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং গুরুতর অস্ত্র অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। পরে স্থানীয় গণমাধ্যম খবর দিতে শুরু করে যে বেশ কয়েকজন মারা গেছেন। এরপর পুলিশ জানায়, অন্তন ১০ জন নিহত হয়েছেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৩৩ মিনিটে রিসবার্গস্কা স্কুল নামের- একটি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রে- গুলি চালানোর খবর পায় পুলিশ। এ শিক্ষা কেন্দ্রটি এমন একটি ক্যাম্পাসে অবস্থিত যেখানে অন্যান্য স্কুলও রয়েছে। কেন্দ্রগুলোতে মূলত তারাই আসেন যারা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি। এ ঘটনা সম্পর্কে শিক্ষিকা লেনা ওয়ারেনমার্ক সুইডিশ পাবলিক রেডিও এসভিটিকে বলেন, তিনি স্কুলের কাছাকাছি প্রায় ১০টি গুলির শব্দ শুনেছেন।
সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ৫:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(637 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া