অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
ছবি সংগৃহীত
মালয়েশিয়ায় ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার রাতে পেরাক অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালিত হয় পেরাক অঙ্গরাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় অবস্থিত দুটি কারখানায়। রাত ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় শ্রমিকদের আটক করা হয়।
পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন। এছাড়া অনেকেই নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) করেছেন।
জেমস লি জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৩৯বি ধারায় তদন্ত করা হবে, যা পাস, পারমিট বা সীমান্ত পাসের অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রম বিভাগ (জেটিকে) তাদের নিজস্ব আইনের আওতায় সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখবে।
Posted ২:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah