রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ৩৪

আরিফুর রহমান আরিফ   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ৩৪

শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য। রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছে ১২ জন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে রবিবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, টর্নেডোর আঘাতে গাড়ি উল্টে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। টর্নেডোর ফলে মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ পাঁচটি অঙ্গরাজ্যের প্রায় ১ লাখ ৭০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

টর্নেডোর পরে আলাবামা এবং আরকানসাসের কিছু অংশসহ মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ানা এবং পশ্চিম টেনেসিতে আকস্মিক বন্যা এবং সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আকস্মিক এই বন্যা মারাত্মক রূপ নিতে পারে। সূত্র: বিবিসি, সিবিএস নিউজ

Facebook Comments Box

Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(569 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া