শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   242 বার পঠিত

সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ নভেম্বর সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা, আইন—শৃঙ্খলা ও নাগরিক সেবা বিষয়ক নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

এসময় নবাগত ইউএনও মোঃ আবুবকর সরকার বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি ও ভোরের চেতনা প্রতিনিধি ফয়জুল কবির, সাবেক সহ-সভাপতি ও ভোরের দর্পণ প্রতিনিধি মাহবুবুর রহমান খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাল বেলা প্রতিনিধি নারায়ন চক্রবর্ত্তী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংগ্রাম প্রতিনিধি মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি আল মামুন খান, অর্থ সম্পাদক ও কালের ছবি আক্তার হোসেন, সদস্য ১ ও যায়যায় কাল প্রতিনিধি পারভেজ আলম, সদস্য ২ ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোঃ রিমন খান।

উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা নবাগত ইউএনও’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে স্বাগত জানান।

Facebook Comments Box

Posted ৪:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া