রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের কঠোর অভিযানে পাঁচশত অবৈধ অভিবাসী গ্রেফতার

হাকিকুল ইসলাম খোকন   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

হোয়াইট হাউসের কঠোর অভিযানে পাঁচশত অবৈধ অভিবাসী গ্রেফতার

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংকট আরও গভীর হয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, দেশজুড়ে পরিচালিত এক অভিযানে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ৫০০-এর অধিক কাগজপত্রহীন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিবাসন এজেন্টরা দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের গ্রেফতার করে।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) পরিসংখ্যানের বরাত দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫৩৮ জনকে গ্রেফতার ও ৩৭৩ জনকে আটক করা হয়েছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিউ ইয়র্কে আইসিইর বাফেলো অফিসে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত লুইস আলবার্তো এসপিনোজা-বোকনসাকা এবং শিশুর বিরুদ্ধে যৌন আচরণের দায়ে দোষী সাব্যস্ত পেদ্রো জুলিও মেজিয়াকেও রয়েছেন।

হোয়াইট হাউস উল্লেখ করেছে, দেশের সীমান্ত সুরক্ষিত করতে ট্রাম্প প্রশাসন যে কাজ করছে, এটি তার একটি ছোট নমুনামাত্র।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, নেওয়ার্ক ও মিয়ামিসহ একাধিক শহরে অপরাধের অভিযোগে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া