শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ আটে ইকুয়েডর

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ০১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   237 বার পঠিত

শেষ আটে ইকুয়েডর

কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ খুঁজে পেল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েডর-মেক্সিকো। ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মেক্সিকোই। ম্যাচের প্রায় ৬০ শতাংশ দখল নিজেদের কাছে রেখেছিল তারা। গোল প্রচেষ্টায়ও এগিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত আর জাল খুঁজে বের করতে পারেনি। এর মাঝেও একবার ভাগ্য খুব কাছে এসেও ধরা দেয়নি মেক্সিকোর। ম্যাচের ৯৮তম মিনিটে একটি পেনাল্টি পেয়েছিল মেক্সিকো। কিন্তু ভিএআর চেক করে সেই ফাউল না হওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। ফলে পেনাল্টি বাতিল হয়ে যায়। তাতে দুঃখ নিয়েই আসর থেকে বিদায় নেয় উত্তর আমেরিকার দেশটি।

এই ড্রয়ে মেক্সিকোর কাছ থেকে এক পয়েন্ট আদায় করে মোট ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ইকুয়েডর। অপরদিকে সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। আর গ্রুপ-চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা মুখোমুখি হবে কানাডার।

Facebook Comments Box

Posted ৬:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া