শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূসের যোগদান

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   159 বার পঠিত

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূসের যোগদান

জাতিসংঘের (ইউএন) মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত সংবর্ধনায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিংহ রূপুন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যাপক ইউনূস।

এর আগে, ২৩ সেপ্টেম্বর সোমবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেন তিনি।

আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া