রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও

হাকিকুল ইসলাম খোকন   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কট্টর ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে নিয়োগ দেওয়া হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সিএনএন ও রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওর নিয়োগের অনুমোদন দিয়েছে ইউএস সিনেট। ৯৯ সিনেটরের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন।

মার্কো রুবিও ঘোর ইসরায়েলপন্থির পাশাপাশি চীনবিরোধী হিসেবেও পরিচিত। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির কাছেও তিনি সমাদৃত। এ কারণে দলটির কোনো সিনেটর তার বিরুদ্ধে ভোট দেননি। যুক্তরাষ্ট্রের নতুন এই পররাষ্ট্রমন্ত্রী ২০১১ সাল থেকে ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক বছর আগেও তিনি ট্রাম্পের বিরোধিতা করতেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে।

এদিকে বাংলাদেশ সময় ২০ জানুয়ারি সোমবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিন তিনি। এরমধ্যে জো বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন। এ ছাড়া ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় এক হাজার ৫০০ মানুষকে ক্ষমা করেছেন ট্রাম্প।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া