বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র রাফি নিহত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   118 বার পঠিত

নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র রাফি নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে টিকটক করতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে মোঃ রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের এপ্রোচে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়ার মোঃ সামসু মিয়ার ছেলে।

মোঃ রাফি নবীনগর সরকারি কলেজের ছাত্র। নিহতের প্রতিবেশী মোঃ জামাল মিয়া তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে গুরতর আহত হন রাফি। তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘এসংক্রান্ত একটি ঘটনা শুনেছি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ