বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ফরিদ আহমেদ,নবীনগর :   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   114 বার পঠিত

নবীনগরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কোনো ধরনের অপরাধই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মান্নান। তিনি বলেন, তাঁর নাম ভাঙিয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

সভায় এমপি আব্দুল মান্নান বলেন, নবীনগরকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী এলাকায় পরিণত করতে প্রশাসনকে সর্বোচ্চ কঠোরতা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।

তিনি আরো বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি।

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ