নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সহকারী তথ্য অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে, ডেঙ্গু, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী- শিশুর সচেতনতা, জেণ্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শাহপীর কল্ল্যা শহীদ (র.) উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসিনা আক্তার, পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামসুউদ্দিন, পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফায়জুন্নেসা, পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরজু বেগম, সমাজ সেবক ছাত্র প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোনালিসা আক্তার, সাফিয়া আক্তার সহ প্রায় তিন শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah