রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   362 বার পঠিত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা

রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ একাডেমি অফ পেডিয়াট্রিক ও নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ার এর যৌথ আয়োজনে দুই দিন ব্যাপী এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৬ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত দুইদিনব্যাপী এই কর্মশালায় সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অর্ধশতাধিক পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের জটিল শিশুরোগে আক্রান্ত মুমূর্ষু শিশু ও নবজাতকদের আধুনিক চিকিৎসায় করণীয় বিষয় নিয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এই ওয়ার্কশপের ফলে মারাত্মক অসুস্থ শিশু সহ সদ্য ভূমিষ্ট হওয়া অপরিপক্ক শিশু, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়েদের শিশু সহ ঝুঁকিপূর্ণ নবজাতক ও শিশুরা সারাদেশে এই ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে তাৎক্ষনিক জীবন রক্ষাকারী চিকিৎসা পাবে এবং সামগ্রিকভাবে দেশের শিশুমৃত্যুর হার আরও কমে যাবে বলে আশা করা যাচ্ছে।

দেশের স্বনামধন্য নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ মনির হোসেনের সার্বিক তত্বাবধানে এই কর্মশালায় প্রশিক্ষণ দেন -অধ্যাপক ডাঃ মাহফুজা শিরীণ, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান, অধ্যাপক ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, ডা. মোঃ নুরুল আখতার হাসান বিপুল, ডাঃ আবু তালহা, ডা: মোহাম্মদ মশিউর রহমান রিপন, ডা: মোহাম্মদ আক্তার হোসেন মাসুদ এবং ডা: নুরুন নাহার সহ দেশ বরেণ্য ৯ জন শিশু ক্রিটিক্যাল কেয়ার ও নবজাতক বিশেষজ্ঞ। কর্মশালার সমন্বয়ের দায়িত্বে ছিলেন হাসপাতালের নার্সিং কোর্ডিনেটর ফারজানা আজাদ।

ওয়ার্কশপে সমাপনী বক্তব্য রাখেন ও সারাদেশ থেকে আগত শিশুরোগ চিকিৎসকদের “সার্টিফিকেট অব এটেনডেন্স” প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। কর্মশালার সহযোগী ছিলো ফিশার এন্ড প্যাকেল হেলথকেয়ার।

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া