বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ পরীক্ষার্থীর মৃত্যু

পাবনার আমিনপুরে লালের মোড় এলাকায় ইজিবাইক-মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর। আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কাশিনাথপুর-আমিনপুর সড়কের লালের মোড় এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়।

স্থানীয়রা জানায়, ইজিবাইক চালক দ্রুত গতিতে এলোমেলো সাইক্লিং করছিল এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ২ জন নিহত হয়। নিহত আসাদ (১৫) ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মো: করিম মাস্টারের ছেলে। কাশীনাথপুর বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। অপর জন জুবায়ের হোসেন (১৫) সে আতাইকুলা থানার বনগ্রাম বামনডাঙ্গা গ্রামের মো: দেলোয়ারের ছেলে।

আমিনপুর থানার ওসি (তদন্ত) মো: নুরুস সালাম সিদ্দিক জানান, বিকেলে আমিনপুর থানা কাশিনাথপুর-কাজিরহাট সড়কের লালের মোড় এলাকায় মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থল থেকে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে দুই জন মৃত্যু বরণ করেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া