বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে ১৯ মাস বয়সী আরাফ নামে এক শিশুকে শিয়ালে নিয়ে গেছে। পরে জঙ্গল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম আরাফ। সে তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ মার্চ বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে ইফতার করে আরাফ। ইফতার শেষে পরিবারের সকলেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় ঘর থেকে উঠানে চলে যায় শিশু আরাফ। একপর্যায়ে একটি শিয়াল আরাফের গলায় কামড় দিয়ে তাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। ঘণ্টাখানেক পর বাড়ির পাশের জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করা হয়।

আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছিলনা। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এসময় একজন লোক জঙ্গলে শিশুসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়ালটি চলে যায়। পরে তার ডাক চিৎকারে আমরা সকলেই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে নকের আঁচড়। তাকে উদ্ধার করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরাফের বাবা লিংকন বলেন, সন্ধ্যায় আমি স্ত্রী আর সন্তানকে নিয়ে বাড়িতে ইফতার করি। ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই।

Facebook Comments Box

Posted ৬:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া