বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ভাবনী ডিজিটাল কনটেন্ট উন্নয়নে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট   |   240 বার পঠিত

উদ্ভাবনী ডিজিটাল কনটেন্ট উন্নয়নে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা শীর্ষক সেমিনার

কৃষি কথাতে উদ্যোক্তাদের সফলতার গল্প দিলে মানুষ উৎসাহিত হবে। পাশাপাশি যারা ভিডিও দিচ্ছেন তাদেরও আয় বাড়বে। আমাদের কৃষি কথা নামে টুলস আছে, এখন দরকার উদ্যোগ। সবাই বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি ও লেখালেখি করলে কৃষকদের মধ্যে নতুন নতুন আইডিয়া তৈরি হবে। কুমিল্লায় বিটরুট, আঙুর, মাশরুম, ড্রাগন চাষ নিয়ে অনেকে কাজ করছেন। কৃষকদের মাঝে জাগরণ তৈরি করতে এসব বিষয়গুলো তুলে ধরতে হবে।

উদ্ভাবনী ডিজিটাল কনটেন্ট উন্নয়নে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা শীর্ষক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। আজ ২২ মে বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কৃষি তথ্য সার্ভিসের সদস্য বাড়ানোতে ভূমিকা রাখায় আট কৃষি কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।

এ সময় আলোচকরা আরো বলেন, কৃষি বিষয়ক তথ্য বিজ্ঞানীদের ভাষায় বললে কৃষকেরা বুঝবেন না, সরল ভাষায় তাদের কাছে তথ্য পৌঁছে দিতে হবে।

মুক্ত আলোচনায় আঞ্চলিক ভাষার কনটেন্ট তৈরি, কৃষি বিষয়ক গেমস উদ্ভাবন, এআইএসের মাধ্যমে বাজার সংযোগের বার্তা পৌঁছানো, সময়ের তালে তথ্য আপডেট, পোকার আক্রমণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শিশুদের জন্য কৃষি বিষয়ক অ্যানিমেটেড ভিডিও তৈরির বিষয়ে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া