বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতার ওপর ককটেল হামলা : প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

এনসিপি নেতার ওপর ককটেল হামলা : প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ ২৫ জুন বুধবার সকালের দিকে পৌর শহরের মাওনায় এই কর্মসূচি পালিত হয়। মাওনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ শেষে শহরের বিভিন্ন রোডে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাওনা ফ্লাইওভার এর নিচে এসে শেষ হয়।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর দিকনির্দেশনায়, শ্রীপুর উপজেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ এর সভাপতিত্বে ও এনসিপির নেত্রী আল্পনা আক্তার ছোঁয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা মামুন হাসান, আদনান সাকিব, আশরাফুল ইসলাম, আসিক, কফিল উদ্দিন, কারী মাছুম, সুমন সহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় উপজেলা এনসিপি নেতা আবু রায়হান মিসবাহ বলেন, আমাদের অফিসের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তখন আমরা বিষয়টি গুরুত্ব দিইনি। কিন্তু গত পরশু যখন দলের সদস্যসচিবের ওপর ককটেল নিক্ষেপ করা হলো, তখন আর চুপ করে থাকার অবস্থা থাকে না। ভয় দেখিয়ে এনসিপিকে আটকানো যাবে না। দেশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাবো। কোনো অপশক্তির কাছে মাথানত করবো না ইনশাআল্লাহ।

Facebook Comments Box

Posted ৪:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া