হাকিকুল ইসলাম খোকন | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 128 বার পঠিত
এশিয়ান দেশ গুলোর সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের সংগঠন এশিয়ান জার্নালিষ্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টার এর অসহায় ও শীতার্তদের মাঝে গত ৬ জানুয়ারি সোমবার শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন – ফাউন্ডেশন এর উপদেষ্টা সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম, সাবেক অতিরিক্ত সচিব মোতাহার হোসেন, লে. কর্ণেল মোহসিন আলী খান (অব:) পিএসসি ও উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম (অব:)। রাতে এশিয়ান জার্নালিষ্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর কেন্দ্রীয় আহবায়ক এম.এম.ইকবাল আলমগীর সহ নেতৃবৃন্দ ঢাকা মহানগর এর বিভিন্ন স্পটে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। যা চলমান থাকবে।
Posted ৫:৪০ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah