অনলাইন ডেস্ক | শনিবার, ১৭ মে ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন ৪ শতাদিক শিক্ষক শিক্ষিকা বেতন ভাতার দাবিতে মানববন্ধন করেছে। আজ ১৭ মে শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
খাগড়াছড়ির ৯টি উপজেলার ৪০১ জন শিক্ষক-শিক্ষিকা গত পাঁচ মাস ধরে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ফিল্ড অফিসার মোঃ কাইয়ুম হোসেন, ফিল্ড সুপারভাইজার মুহাঃ আব্দুল হালিম, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, খাগড়াছড়ি মডেল কেয়ারটেকার মোঃ রুহুল আমিন।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রধান করা হয়।
Posted ৭:২০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah