জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২৫ জুন ২০২৫ | প্রিন্ট | 193 বার পঠিত
গাজীপুরে আবহাওয়ার পূর্বাভাস-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন বুধবার সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
পরিচালক (গবেষণা) ও ল্যাবরেটরি চিফ ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন – ল্যাবরেটরি কো-অর্ডিনেটর এ বি এম জাহিদ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়াজ মো. ফারহাত।
বক্তারা বলেন, বাংলাদেশে ঋতুচক্র পরিবর্তন হয়ে যাচ্ছে। অনেক সময় দেরিতে বর্ষাকাল ও শীত আসছে। এছাড়া বন্যা, জলোচ্ছ্বাস ও ঝড় ফসল উৎপাদনে প্রতিবন্ধকতা তৈরি করছে। এজন্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষকদের প্রস্তুতি নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah