বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা

গাজীপুর সদর উপজেলায় নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী আসমা আক্তার (৫৫) নিহত হয়েছেন। স্বজনদের অভিযোগ, ডাকাতদের বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পিরুজালী এলাকার মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার ওই এলাকার বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান গাজীপুরের একটি প্রতিষ্ঠানে কর্মরত এবং তার ছেলে নাজমূল সাকিব পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। ঘটনার সময় একদল ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ির পুত্রবধূ আরিফা আক্তারকে হাত-পা বেঁধে ফেলে তারা। ডাকাতদের বাধা দিতে গেলে আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘর থেকে প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

ঘটনার পর সকালে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহত আরিফা আক্তারকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মধ্যরাতে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং বাধা দেওয়ায় এক নারীকে হত্যা করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর বলেন, গলায় গামছা পেঁচিয়ে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এটি ডাকাতি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ