বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ঘোড়দৌড় প্রতিযোগিতা

বাংলা নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজলোয় দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ও আজ ২৩ এপ্রিল বুধবার উপজলোর সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামবাসী ও যুব সমাজের আয়োজনে লাটেঙ্গা গোমাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় ও বৈশাখী মেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার নর-নারী মাঠের দুপাশে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন।

গোপালগঞ্জ,মাদারীপুর, যশোর, খুলনা, ফরিদপুর, নড়াইল, মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে ৩৪ জন ঘোরদৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বৈষ্ণব, কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, ঘোড়দৌড় মাঠ কমিটির সভাপতি প্রিয়লাল মৃধা, বিএনপি নেতা অনিমেশ গাইন, যুবদল নেতা হরষিত মৃধা, দিলীপ বিশ্বাস প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া