বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে আট জনকে পুশইন

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে আট জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে নারীসহ ৮ জনকে পুশইন করেছে বিএসএফ। গতকাল সোমবার দিবাগত রাতের কোন এক সময় জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। আজ ৩ জুন মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, রাতে পুশইনের পর ভোরে ৮ জনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের মোঃ ফায়েক, খুলনার আজিম সরদার, মিম খাতুন, বাগেরহাটের নাদিরা খাতুন, ঠাকুরগাঁও জেলার রুস্তুম আলী, রাজশাহীর মোঃ মোফাজ্জেল হোসেন, দুঃখী দাস ও নারায়নগঞ্জের মোছাঃ রত্না আক্তার নুপুর।

বিজিবি অধিনায়ক আরো জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় ছিল। এদিকে পুশ-ইনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হলে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৭ মে ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরো ১৭ জনকে পুশইন করা হয়।

Facebook Comments Box

Posted ৬:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া