রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনব্যাপী কবি সম্মেলন

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত

দুই দিনব্যাপী কবি সম্মেলন

ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

আজ ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক ড. বেলাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু।

উদ্বোধনের আগে কবি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া