সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 57 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চর গোসাইপুর গ্রামে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আজ ২৭ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চর গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
এ সময় ডা. সাঈদ সিদ্দিকী সোয়ান রোগীদের চিকিৎসাসেবা দেন। সারাদিনব্যাপী ক্যাম্পে মোট ২৭৪ জন বিভিন্ন ধরনের রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন।
পাশাপাশি উপস্থিত রোগীদের জন্য বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।
ক্যাম্পে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মানজুরুল ওয়াছে, হেড অব প্রজেক্টস ও কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক, ক্লিনিক ইনচার্জ ফাতেমা বেগম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার, নার্স মুন্নি আক্তার, আইটি ও প্রচার পরিচালক মাজহারুল করিম অভি, শামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মনিরুল হক এবং মীর জালালুদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah