সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ২৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের মূল ধারার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, জেলা বিএনপির নেতা মাসুদুল ইসলাম মাসুদ,নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মোছা, বিএনপি নেতা গোলাম হোসেন খান টিটু, বিএনপি নেতা মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দীন মনির, প্রেসক্লাবে বর্তমান সহসভাপতি মোহাম্মদ জহিরুল হক ( জ ই বুলবুল) সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফ, নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান, দেলোয়ার হোসেন,পিয়াল হাসান রিয়াজ, মাজেদুল ইসলাম, শফিকুল ইসলাম বাদল, মিঠু সূত্রধর পলাশ , রবিন, কাওছার আলম,নাছির চৌধুরী, হেলাল উদ্দিন,জামাল হোসেন পান্না,আলমগীর খন্দকার, সফিউল আলম, মমিনুল হক রুবেল, আল আমিন, সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান এম.পি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। প্রকৃত সাংবাদিকরা সমাজের আয়না তারা সত্য তুলে ধরেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। তাদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু অপসাংবাদিক এই পেশার মর্যাদা ক্ষুন্ন করছে। অপপ্রচার, মিথ্যা সংবাদ ও ব্যক্তিগত স্বার্থে সংবাদ পরিবেশন কখনোই গ্রহণযোগ্য নয়। এতে যেমন মানুষের বিভ্রান্তি বাড়ে, তেমনি প্রকৃত সাংবাদিকরাও বিব্রত হন। আমি বিশ্বাস করি, নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করবেন।
Posted ৫:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah