ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি : | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 283 বার পঠিত
নবীনগর মডেল প্রেস ক্লাব এর উদ্যোগে মাইক্রো যোগে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। সকাল সাতটায় নবীনগর আলিয়াবাদ গোল চত্বর থেকে চুনারুঘাট চা বাগান উদ্দেশ্য যাত্রাকরে। এ সময় সংগঠনের পনেরজনের মতো সদস্য, পরিবার ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। মাইক্রো মধ্যে সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুনারুঘাট দুপুরের খাবার-দাবারের পর পাচটায় পুনরায় নবীনগরের উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা নয়টায় এসে নবীনগর আলীয়াবাদ গোল চত্বরে এসে আনন্দ ভ্রমণের সমাপ্তি ঘটে।
এ সময় নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার বিন খলিলুর, সাধারণ সম্পাদক সুমন আনন্দ ভ্রমণ চমৎকার ভাবে সমাপ্তি হওয়ায় সদস্যদের ধন্যবাদ জানান ও আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah