বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে

নাসিরনগরে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

নাসিরনগরে উঠান বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এ‘র আওতায় নাসিরনগর উপজেলার পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার উঠান/উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার সহকারী উপজেল শিক্ষা অফিসার মোহাম্মদ কবীর হোসেন, প্রধান শিক্ষক সমরেন্দ্র রায়, সহকারী শিক্ষক আব্দূল হক, সহকারী শিক্ষক অনিতা রাণী মজুমদার, সহকারী শিক্ষক তানজিনা আক্তার, সহকারী শিক্ষক রোকসানা পারভীন ও সহকারী শিক্ষক রায়হানা বেগম-পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সভাপতির বক্তব্যে দীপক চন্দ্র দাস বলেন- ডেঙ্গু, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম, শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, দুর্যোগকালীন নারী- শিশুর সচেতনতা, জেণ্ডার সমতা ও নিরাপদ মাতৃত্ব ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।

উঠান বৈঠকে বাল্যবিবাহ ও মাদক আসক্তকে একটি সামাজিক সমস্যা হিসাবে আখ্যা দিয়ে অন্যান্য বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক আসক্ত আমাদের জন্য একটি ভয়াভহ সমস্যা। এ সমস্যা দূর করার জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটি বাল্য বিবাহ শুধু একটি মেয়ের জীবন ধ্বংস করেন তা নয় বরং দুটি পরিবারই শেষ হয়ে যায়, ঠিক তেমনি মাদক আসক্ত ব্যক্তি পুরো সমাজের জন্য হুমকিস্বরুপ। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ও আগত শ্রোতা প্রায় তিন শতাধিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া