বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মিত সেতুর সংযোগ সড়ক ধস : দুর্ভোগে ৭ গ্রামের মানুষ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

নির্মিত সেতুর সংযোগ সড়ক ধস : দুর্ভোগে ৭ গ্রামের মানুষ

ফরিদপুরের সালথায় মালঞ্চ নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় আট বছর ধরে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এতে দুই ইউনিয়নের অন্তত ৭টি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কৃষকরা ফসল বাজারে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন মাথায় করে, শিক্ষার্থীদের যাতায়াতে দেখা দিয়েছে বিপর্যয়।

জানা গেছে, গট্টি ও আটঘর ইউনিয়নের মানুষের চলাচলের সুবিধার্থে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ২৭ মিটার দৈর্ঘ্যের এই সেতু। কিন্তু নির্মাণের কয়েক বছরের মধ্যেই বিলের পানির চাপে ধসে পড়ে সেতুর দুই পাশের সংযোগ সড়ক। ফলে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

স্থানীয় কৃষক মিলু মাতুব্বর বলেন, সেতু চালু থাকার সময় আমরা গাড়ি করে ফসল বাজারে নিতে পারতাম। এখন আবার আগের মতো মাথায় করে পাট, ধান ও পেঁয়াজ নিতে হচ্ছে।

সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহেবুল ইসলাম জানান, ব্রিজটি দিয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। সড়ক ধসে পড়ায় শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে।

সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ব্রিজটির সংযোগ সড়ক পুনঃনির্মাণ জরুরি। আমরা দ্রুত তা সংস্কারের চেষ্টা করছি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সংযোগ সড়ক সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া