বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দুর্গাপুরে চ্যাটারি চালিত অটোরিকশা চালক বাবার রিক্সায় চার্জের জন্য বিদুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১২ বছর বয়েসের রকি মিয়ার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রকি ও গ্রামের অটো রিকশাচালক কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যাটারি চালিত আটোরিকশা চালক কামাল মিয়া রাতে বাড়ি ফিরলে ছেলে অটোরিকশায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদুৎ স্পর্শে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার পরিবার সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেয। পরে তারা রকিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া