বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত গোয়ালঘরে মিলল তিন কোটি টাকার স্বর্ণ

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত

পরিত্যক্ত গোয়ালঘরে মিলল তিন কোটি টাকার স্বর্ণ

দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া সীমান্তের একটি বাড়ি থেকে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বিজিবির দাবি উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. নাজমুল হাসান।

বিজিবি পরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ হারুনের (৩৫) বসতবাড়িতে অভিযান চালায় বিজিবি। এসময় বাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে থাকা একটি নেটের ব্যাগে সাদা টেপ দিয়ে মোড়ানো অবস্থার চারটি স্বর্ণেরবার পাওয়া যায়। অভিযান চলাকালে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করা হয়েছিলো বলে বিজিবি’র কাছে তথ্য রয়েছে।

বিজিবি পরিচালক আরো জানান, এ বিষয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে জব্দ করা স্বর্ণের বারগুলো জমা দেয়া হয়েছে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে।

Facebook Comments Box

Posted ৩:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া