মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক পুনর্মিলনী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক পুনর্মিলনী

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার দে মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার হানিফ মিয়া, লিডার আমিনুর রহমান ও লিডার দুলাল মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী।

সভাপতির বক্তব্যে স্বেচ্ছাসেবকদের গুরুত্ব, দায়িত্ব-কর্তব্য এবং বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় তাদের অবদানের কথা তুলে ধরেন। স্বেচ্ছাসেবকরা ভবিষ্যতে আরো উৎসাহ উদ্দীপনা ও দায়িত্ব সহকারে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া