জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 307 বার পঠিত
নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নত করন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে ৮ জুলাই মঙ্গলবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন।
অবস্থান কর্মসূচিতে জেলার সকল উপজেলার স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
Posted ৫:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah