বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল বরের

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   171 বার পঠিত

বিয়ের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল বরের

বাড়িতে চলছে বিয়ের সাজসজ্জা আর দু’দিন পর বিয়ে। কেনাকাটা করতে গেছেন বর হুসাইন আহমদ বাবলু (২৫)। বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হয়নি তার। এর আগেই সড়কে ঝরে গেছে তার প্রাণ। আজ ৬ মে মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের আটগ্রাম মরইরতল এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে প্রাণ হারান তিনি। আগামী শুক্রবার তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।

নিহত বাবলু সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে। তার সাথে আহত হয়েছেন কাওসার আহমদ নামের আরেক যুবক।

স্থানীয় সূত্র জানায়, আগামী শুক্রবার জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামের আবদুল হালিমের মেয়ে মাহমুদা জান্নাতের সাথে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বাবলুর। বিয়ে উপলক্ষে সাজসজ্জা চলছে বাড়িতে। বাড়ির সামনে বাঁধা হয়েছে গেট। যে গেট দিয়ে কনেকে নিয়ে প্রবেশের কথা ছিল, সেই গেট দিয়ে বের হলো বাবলুর নিথর দেহ।

পারিবারিক সূত্র জানায়, হোসাইন আহমদ বাবলু বিয়ের কেনাকাটা করে সিলেট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। আটগ্রাম মরইরতল এলাকায় ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগলে গুরুতর আহত হন বাবলু ও তার সাথে থাকা কাওসার। আশঙ্কাজনক অবস্থায় তাদের ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে বাবলু মারা যান।

সড়ক দুর্ঘটনায় বাবলুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

Facebook Comments Box

Posted ৬:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া