বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   181 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মঈনুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সকল অপকর্মের প্রতিবাদে মানববন্ধন, কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ ২৬ জানুয়ারি রবিবার সকাল ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর মোঃ বাছিরুল আলম, ইন্সট্রাক্টর মোঃ সাইদুল ইসলাম, মোছাম্মত হোসনা বেগম, ট্রেইনার ফয়সাল আহমেদ সৈকত, মোঃ জিয়াউর রহমান ও শিক্ষার্থী সৈকত ভুইয়া জয় প্রমূখ। অভিযোগ করে বক্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মঈনুদ্দিন পটুয়াখালী থেকে নানা অনিয়মের অভিযোগে বদলি হয়ে গত বছরের ২৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসেছেন। এরপর থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে পরিচালনা করার চেষ্টা করছেন। তার অপকর্ম এবং অনিয়ম অনৈতিক কার্যক্রমে অনীহা প্রকাশ করায় ৮জন শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তার অপকর্মে সায় না দেওয়ায় চারজন শিক্ষককে শোকজ করেছেন তিনি। ফলে প্রশিক্ষণ কেন্দ্রটিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ছে এবং প্রশিক্ষণ কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। যার কারণে শিক্ষক-শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ মো: মঈনুদ্দিনের অপসারণ দাবি করেছেন। তাকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে জানান আন্দোলন কারীরা।

ডাটা এন্ট্রি কাজের সাথে জড়িত থাকা আবু নাঈম চৌধুরী সাংবাদিকদের বলেন, বিগত ৭ বছর ধরে আমি ডাটা এন্ট্রির কাজ করে আসছিলাম। কিন্তু নতুন প্রিন্সিপাল মোঃ মঈনুদ্দিন আসার পর আমাকে দায়িত্ব থেকে সরিয়ে ফরম বিতরণের কাজে দেয়। এতে আমি অনীহা প্রকাশ করলে তিনি ক্ষুব্ধ হয়ে বাথরুম পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দেন। এছাড়াও অধ্যক্ষের বিভিন্ন অনিয়মের সহযোগী হিসেবে অভিযুক্ত ইলেক্ট্রনিক্স বিভাগের প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান বলেন, অধ্যক্ষ এই কেন্দ্রে আসার পর থেকেই আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। তিনি ঢাকা থেকে বিভিন্ন মালামাল কত দামে কোথায় কিনে থাকেন তা আমার জানা নেই। আমি শুধু তার কথামত স্বাক্ষর দিয়েছি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মঈনুদ্দিনের মুঠোফোনে কল দেয়া হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইলেকট্রনিক, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, ড্রাইভিংসহ ১৪টি প্রশিক্ষণ বিভাগে ৬শ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন।

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া