সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১৯৫ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় যানজটে আটকে থাকা একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালাতে গেলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
পলাতকরা হলেন—হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের ফুয়াদ হাসান সাকিব (৩১) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর গ্রামের আব্দুল আলিম ওরফে মাসুম (৩১)।
পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৫:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah