বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

মাসব্যাপী তারুণ্যের উৎসবের শেষ দিন আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ ছিল উৎসব মুখর। এদিন বসন্তবরণ, পিঠা উৎসব, উদ্যোক্তা মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম। কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অধ্যক্ষ (পিআরএল) এ এস এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নারী উদোক্তা রিফাত পারভিন রীনা।

প্রধান অতিথি তার বক্তব্যে চাকরির দিকে না তাকিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে বলেন।

পিঠা উৎসবে বিভিন্ন রকমের পিঠার আটটি স্টল বসে। এছাড়া কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Facebook Comments Box

Posted ৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া