মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া চিকিৎসকের জেল জরিমানা

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   91 বার পঠিত

ভুয়া চিকিৎসকের জেল জরিমানা

ভেড়ামারা উপজেলায় নিউরো মেডিসিন চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে এক ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা ছাড়াও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কোচ স্ট্যান্ডে অবস্থিত ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে তাকে এ জেল ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় সিভিল সার্জন আকুল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ওই ভুয়া চিকিৎসকের নাম মেহেদী হাসান রাসেল। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভেড়ামারা পৌরসভার কোচ স্ট্যান্ডে অবস্থিত ডায়াগনস্টিক ও ক্লিনিকে দীর্ঘদিন ধরে প্যারামেডিকেল চিকিৎসক মেহেদী হাসান রাসেল নিজেকে নিউরো মেডিসিন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

মেহেদী হাসান রাসেল নিজেকে পরিচয় দিতেন তিনি এমবিবিএস (রাজ) সিসিডি বারডেম, ডিপিএম (সিঙ্গাপুর) পিএইচডি ডেনমার্ক (নিউরো ও মেডিসিন)।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও সিভিল সার্জন আকুল উদ্দিন অভিযান চালিয়ে ওই ভুয়া এমবিবিএস চিকিৎসককে হাতে নাতে আটক করেন। এ সময় মেহেদী হাসান রাসেল স্বীকার করেন তিনি প্যারামেডিকেল চিকিৎসক। এমবিবিএস এর কোনো সনদ নেই। পরে তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের জেল প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত মেহেদী হাসান রাসেল অন্য এক চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসা দিচ্ছিলেন। সিভিল সার্জনের দপ্তরে অভিযোগ গেলে যৌথ অভিযান চালানো হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি আর দোষ স্বীকার করায় তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া