বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে সরকারি হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরির অভিযোগ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

মাদারীপুরে সরকারি হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরির অভিযোগ

হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। মুহূর্তেই শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যায় এক নারী। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। চুরি হওয়া শিশু আব্দুর রহমানকে উদ্ধার ও এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। অপরাধীদের ধরতে এরই মধ্যে কাজ শুরু করেছে থানা পুলিশ। পাশাপাশি কাজ করছে গোয়েন্দা পুলিশও।

চুরি হওয়া শিশু মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার সুমন মুন্সির ৬ মাসের ছেলে আব্দুর রহমান। স্বজনরা জানান, তিনদিন আগে অসুস্থ দুই বছরের মেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ ১৯ এপ্রিল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিলেন মা সুমি আক্তার। এ সময় গোলাপি রঙের বোরকা পরা এক নারী আব্দুর রহমানকে কোলে তুলে নেয়। আদর করার জন্য হাসপাতালের বারান্দায় নিয়ে যায়। মুহূর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে রহমানকে নিয়ে সটকে পড়ে। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে।

হাসপাতালের বাইরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। চুরি হওয়া আব্দুর রহমানকে উদ্ধারের এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

শিশুটির বাবা সুমন মুন্সি বলেন, আমার ছেলেকে ফেরত চাই। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকলে এমন ঘটনা ঘটতো না।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাকত চাকমা বলেন, ঘটনা তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে থানা পুলিশ। পাশাপাশি কাজ করছে গোয়েন্দা পুলিশও। চক্রে জড়িতদের ধরতে তৎপরতা শুরু হয়েছে। আশা করি শিগগিরই দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আমিনসহ কোনো চিকিৎসকই এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

Facebook Comments Box

Posted ৬:০১ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া