অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 97 বার পঠিত
২০২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ও অন্য ছুটির তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুমোদনের পর শীঘ্রই প্রজ্ঞাপন আকারে তা জানানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সূত্র জানিয়েছে। প্রস্তাবিত তালিকায় মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। পবিত্র রমজান (২ মার্চ থেকে) ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল ক্লাস শুরু হবে। এরপর পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৬ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজদহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে। এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।
Posted ২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah