শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বাস উল্টে প্রাণ গেল শিশুসহ ৮ যাত্রীর

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   325 বার পঠিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বাস উল্টে প্রাণ গেল শিশুসহ ৮ যাত্রীর

যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্য মিসিসিপিতে একটি বাস দুর্ঘটনায় শিশুসহ আটজন নিহত হয়েছেন। গতকাল ৩১ আগস্ট শনিবার এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভিক্সবার্গ ডেইলি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়ারেন কাউন্টিতে ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাণিজ্যিক বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে জানান, বাসের ৩০ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও তাঁর ছয় বছর বয়সী ভাই নিহত হয়েছে। বাসের যাত্রীদের বেশির ভাগই ছিলেন দক্ষিণ আমেরিকার নাগরিক।

মিসিসিপি হাইওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ দুর্ঘটনার তদন্ত করছে। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র : এএফপি, নিউইয়র্ক

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া