জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৩ জুন ২০২৫ | প্রিন্ট | 162 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের একটি সড়কের পাশের ঝোপের ভেতর থেকে এক ছেলে নবজাতক উদ্ধার হয়েছে। কিছুটা অসুস্থ থাকায় শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২২ জুন রবিবার সকালের দিকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।
স্থানীয় এক ব্যক্তি বলেন, সড়কের পাশের একটি ঝোপের আড়ালে শিশুটি কাঁথায় মোড়ানো অবস্থায় ছিল । কিছুক্ষণ পরপর সে কেঁদে উঠেছিল। এক ব্যক্তি সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে শিশুটি দেখতে পান। এ সময় তিনি এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে এক নারীর মাধ্যমে শিশুকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনার পর তাঁকে কিছুটা অসুস্থ দেখা গেছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়েছি। উদ্ধার শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে।
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah