নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ | প্রিন্ট | 268 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ৬ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সরাইল প্রেসক্লাবের সভাপতি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ একরামুল ইসলাম।
বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ শরিফ উদ্দিন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আলমগীর মিয়া, সাংবাদিক মোখলেছুর রহমান মোল্লা, সাংবাদিক আল মামুন খান, সাংবাদিক ফয়জুল কবির, সাংবাদিক রিমন খান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার সরাইল প্রতিনিধি ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা সরাইল উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ শফিকুর রহমান।
Posted ২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah