বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে হেডফোন লাগিয়ে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

সরিষাবাড়ীতে হেডফোন লাগিয়ে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২৭) নামের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ুয়া যুবকের মৃত্যু হয়েছে। ৩এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বাউসি পপুলার রেলওয়ে ব্রিজ এলাকার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদি পৌর এলাকার শিমলাপল্লী গ্রামের ইতালি প্রবাসী লাঞ্জু মিয়ার ছেলে। তিনি জামালপুর জসিম উদ্দিন টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) পড়ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে পপুলার রেলওয়ে ব্রিজপাড় এলাকায় বেড়াতে যান মেহেদী। এসময় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন তিনি। এদিকে জামালপুর থেকে ছেড়ে আসা ভূয়াপুর গামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন বাউশি ব্রীজ এলাকায় আসলে কয়েকবার হর্ন দিলেও মেহেদী শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসলে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মাথায় ধাক্কা লাগে। এসময় তিনি ছিটকে নিচে খাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পথিমধ্যে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আশীষ চন্দ্র দে বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শোনার কারণে মেহেদির মাথায় ট্রেনের ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে পথেই তার মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া