বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল রিপনের ঈদ সালামিতে হাসি ফুটেছে ফ্যাসিষ্ট সরকারের পালিয়ে থাকা শতশত নেতাকর্মীর

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল রিপনের ঈদ সালামিতে হাসি ফুটেছে ফ্যাসিষ্ট সরকারের পালিয়ে থাকা শতশত নেতাকর্মীর

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল রিপনের ঈদ সালামিতে হাসি ফুটেছে ফ্যাসিষ্ট সরকারের পালিয়ে থাকা শত শত নেতা কর্মীদের। আওয়ামীলীগ সরকারের আমলে কাজী ফিরোজ রশিদের বিয়াই পরিচয়ে অল্পদিনেই প্রচুর অবৈধ সম্পদের মালিক হয়েছেন ইকবাল রিপন।

অনুসন্ধানে জানা যায়, তার বাড়ি পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে। সে ছাত্র রাজনীতির পর পরেই পারিবারিক অসচ্ছলতা কারণে লেবার ভীসায় মালয়েশিয়া চলে যান এবং ৪/৫ বছর বিদেশ করার পর সুবিধা না করতে পারায় দেশে চলে আসেন। দেশে এসে এক আমেরিকান প্রবাসির স্ত্রী’র সাথে পরকীয়ার লিপ্ত হয় এক পর্ষায়ে বিষয়টি সামাজিক ভাবে জানাজানি হলে মহিলা প্রচুর পরিমাণ অর্থ সম্পদ ও আগের স্বামীর দেওয়া তার নামে ঢাকা জিগাতলা ৪ শতাংশ জমির উপর তিনতলা একটি বাড়ি লিখে দেওয়ার শর্তে বিবাহ করে। এরপর অনেক বছর আর এলাকায় আসেনি এমনকি পরিবারের কারো সাথে কোন সম্পর্ক পর্ষন্ত রাখেননি। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর হঠাৎ করেই সমাজসেবক হিসাবে এলাকায় আগমন ঘটে ইকবাল রিপন ও তার স্ত্রী’র আগের স্বামীর মেয়ের বিয়ে হয় কাজী ফিরোজ রশিদের ছেলের সাথে আর সেই সূত্র ধরে নিজেকে কাজী ফিরোজ রশিদের বিয়াই পরিচয়ে সারাদেশ থেকে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে অটল সম্পদের মালিক হয়েছেন।

স্থানীয় এক আওয়ামী লীগের নেতার সাথে কথা বললে তিনি বলেন, যে দলের খারাপ সময়ে উনি আমাদের খোঁজখবর নিচ্ছেন আর্থিকভাবে সহায়তা করছেন সামনে মেয়র নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বলে শুনা যায়।

এ বিষয়ে পাকুন্দীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যে বিষয়টি আরো আগেই আমি অবগত আছি বেশ কয়েকটা পেপারে তার বিষয়ে নিউজ হয়েছে সঠিক অবস্থান নিশ্চিত করতে না পারায় সে ধরা ছুঁয়ার বাহিরে আছে। তবে, শুনেছি চট্টগ্রাম এক ব্যবসায়ির ছত্রছায়ায় থাকে সঠিক অবস্থান নিশ্চিত হলে অবশ্যই এই প্রতারক কে গ্রেফতার করা হবে।

Facebook Comments Box

Posted ৮:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া