অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 210 বার পঠিত
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় কয়েক দফায় স্থগিত করার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রুটিন অনুযায়ী স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে। আগামী রবিবার থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
Posted ৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah