বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত

ট্রাকের ধাক্কায় জোনায়েদ আলী (৩৬) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ১৬ মার্চ রবিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শাহপাড়া খলসি বটতলায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোনায়েদ আলী উপজেলার সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের রিপুর মিয়ার ছেলে। তিনি একই উপজেলার চকরহিমাপুর নূরানী মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে দিনাজপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত জোনায়েদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার পরই ঘাতক ট্রাকটিসহ চালক পালিয়ে যায়। মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:০১ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া