নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 86 বার পঠিত
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীনগরে অ্যাম্বুলেন্সের সাথে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আজ ১৯ মার্চ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।
নিহতরা হলেন ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামনালী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।
নিহত শিশুটির বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah