অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 91 বার পঠিত
সুন্দরবনের কোবাদক স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় একটি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ ২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্যাসির খাল এলাকা হতে এই হরিণের মাংসসহ নৌকা উদ্ধার করা হয় ।
সুন্দরবন পশ্চিম বিভাগের ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah