বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

ডাম্ব ট্রাকের চাপায় মা ছেলে নিহত হয়েছেন। আজ ২৮ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনার শিকার হন তারা।

চৌড়হাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ইতি খাতুন (৩০) ও ছেলে আফনাফ ইব্রাহিম (৩)। তবে মোটরসাইকেল চালক ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের সিদ্দিকী (৪০) ও মোটরসাইকেলটি অক্ষত রয়েছে।

জয়দেব বলেন, একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে মারা গেছেন। তাদের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজনকে আগেই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী মিরপুর উপজেলার নওদা খাদিমপুরের বাসিন্দা সিদ্দিক আলী বলেন, একটি ডাম্ব ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে। আমরা মোড়ে পৌঁছেই দুইজন মৃত দেখেছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর না হওয়ায় রিলিজ করা হয়েছে। মৃতদের মরদেহ এখনো আনা হয়নি।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া