অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন। আজ ১ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, শরীয়তপুরের জাজিরা কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকামুখি সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছে, গুরুতর আহত অবস্থায় অপর দুই যুবক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah